লুকিয়ে রেখেছি মনের ব্যথা
বলতে পারি নাই
পারবোনা তোমায় বলতে আমি
যারে বোঝ নাই।
শুধু ভালোবেসেই যাবো তোমায়
তাতেই আমার সুখ ,
চাইতে গিয়ে যদি বলে ফেলি আর
তুমি হও পরান্মুখ ;
অভিমানে যদি দূরে চলে যাই আমি
মনে নিয়ে দুঃখ
কেমন করে তবে দেখবো বলো
তোমার হাসি মুখ।
শুধু তোমায় নিয়েই জীবন আমার
সুখের কান্না হাসি ,
তুমি ছাড়া আর কিছুই নেই কো
তোমায় ভালোবাসি।
যেদিন ভালোবাসা মোর দেখিয়ে দেবে
আমার দুঃখ ব্যথা
সেদিন তুমি নিজে নিজেই বুঝে নিও
মনের গোপন কথা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন