কে যেন বাজায় বাঁশি- চেনা চেনা সুরে,
নীরব রাতের মতো এসে মেশে হৃদয়-পুরে;
সারাবেলা, সারাক্ষণ—মনের কোণে দেখি স্বপন,
ডেকে যায় মোরে গোপনে— মনের অতল গহনে।
ছুটে যাই—যেদিকে চায় আকুল তৃষায় আঁখি দুটি,
গন্ধ মেখে আসে বাতাসে —মাতাল হয়ে যাই ছুটি;
শূন্য মাঠে , নদীর পারে, কুয়াশা-ঢাকা বনের ধারে,
খুঁজি তারে— লুকিয়ে থাকে যেন কোন অজানা পারে ।
হৃদয়-বেণু আনে ডেকে অন্ধ সুরের পাগল ধেনু,
চাঁদের নিচে একা বসে শুনি দূরের মাতাল বেণু;
তবু পাই না কোথাও খুঁজে তারে —দূরে কোথাও দিগের পারে ,
হয়তো ঘুমিয়ে আছে আমারই হিয়ার অতল পারে।
কবিতা — কে যেন বাজায় বাঁশি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কে যেন বাজায় বাঁশি' কবিতাটিতে এক অদেখা বংশীবাদকের সুরের মায়াজাল এবং হৃদয়ের তৃষ্ণার অপূর্ব প্রকাশ ঘটেছে। কবি পরিচিত সুরে আকুল হয়ে নদী, মাঠ ও বনে তার সন্ধান চালান। কিন্তু বাহ্যিক অনুসন্ধানের পর অনুধাবন করেন, এই অধরা সুর আসলে তাঁর নিজেরই হৃদয়ের অতল গহনে সুপ্ত রয়েছে। এটি আত্মানুসন্ধান ও বিরহচেতনার এক অনন্য সৃষ্টি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আসিফুর রহমান
শুভ জন্মদিন! 🎈