মায়ের কোলে থাকে বসে
যখন ছোট্ট এক শিশু
ফুলের মতো নিষ্পাপ লাগে
জুডাস হোক আর যীশু ।
সেই শিশুই বড় হলে
কেউ হয় হুনরাজ আতিলা,
রক্তে স্নান করে বিজয়ের
চালায় ধ্বংস লীলা।
কেউ হয় মানব প্রেমিক
ভালোবাসার পরম ভিখারি
সবার মাঝে ঈশ্বর দেখে
হয়ে যায় প্রেমের প্রভারি।
পিতার পুত্র হলেও কিন্তু
পুত্র পিতার মতো নয়-
পুত্রের পিতা হলেও আবার
পিতা পুত্রের মতো নয় ।
যদি কোনো সূত্র বলে দিতো
কেন আতিলার জন্ম হয়-
এই জগতের দুঃখ কষ্ট অনেক
লাঘব হতো মনে হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন