হৃদয়ে প্রেমের মুকুল এলে
সুখের বারতা তবেই মেলে ,
ফুটে যদি সেথা প্রেমের ফুল
আনন্দে হৃদয় হবেই আকুল।
বাড়ে বাড়ে তারে দেখিবারে
উতল হবে হৃদয় পারে
দেখলে তারে লাগবে ভালো
ভরবে হিয়ায় সুখের আলো;
কতনা ভাসবে সুখের গান
কতনা হবেযে উতল প্ৰাণ
এমনি মধুর সুখের সনে
এমনি মধুর মনের টানে,
রহিতে সদা এই জীবনে
মাগিবে হৃদয় এই ভুবনে ।
এমনি ভাবনা এমনি গান
এমনি স্বপ্ন এমনি প্ৰান,
সত্য হয়ে থাকুক চিরদিন
জীবনে মরণে চির অমলিন,
পারিজাতের মতো সুখের দিন
এমনি থাকুক- নাহয়ে ক্ষীণ ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন