আমার চলা আমার বলা
যদি না লাগে মনেতে
আকাশ পানে চেয়ে চেয়ে
শুনে নিয়ো কান পেতে ;
সন্ধ্যা তারা সুধায় কিযে
নীরবে তার মেঠো সুরে,
মিঠে আলোর আঁধারে মন,
হারায় কোন অজানা পুরে ;
শুধু চোখের দেখা নয়গো \'
নয়তো শুধু মুখের কথা,
খুঁজে পায়না হৃদয় আমার
বলতে সকল মনের কথা।
যদি নিশিরাতে তোমার পাশে
ফুলের গন্ধ একলা ভাসে,
সেজে নীরব মনের সুখের কথা
একলা প্রাণের নয়তো গোপন ব্যাথা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন