আমি রইবোনা একদিন
রবেনা আমার কিছুই সেদিন
শুধু হয়তো একটা দীর্ঘশ্বাস হওয়াতে লেগে
ভাবনার অনুররণে ফিরে ফিরে থাকবে জেগে,
কিন্তু আমার আমি চায়না
কখনো মুছে যেতে চিরতরে ,
নিরন্তর রূপ রস গন্ধে
থাকতে চায় বেঁচে এই ভুধরে।
আমার চলার পথে পথে মনের গভীরে
আমার আদিম ইচ্ছা প্রতিটি মুহূর্ত
শুধু চায় উপভোগ করতে ,
আকাশ বাতাস পৃথিবী অন্তরীক্ষ,
যা কিছু সুন্দর যা কিছু প্রিয়
যা কিছু বিস্ময়ের যা কিছু রমণীয়;
আমার আদিম আকর্ষণ
বেঁচে থাকার পরম আকুতি ,
চায়না কখনো হারিয়ে যেতে
চোখের সামনে আসে পাশে চারিদিকে যকিছু আছে
অনুভব করে চায় সুধু বেঁচে থাকতে ,
এযেন অনন্ত ইচ্ছা -
অনির্বান মোহ, তারকার অন্ত:কণার মতো-
কণিকার বিস্ফোরণে যেন আলোক জ্যোতির প্রস্ফুরণ ,
তবু কেন এসে মিশিয়ে দেয়
মরণ ঝড়ের রাতে
আমার স্থুল সত্তাকে,
আমিযে ভালোবাসি স্থুলোকেই
সূক্ষ আমাকে দেয়না কিছুই, সুখ কিবা দুঃখ ,
সূক্ষতে আমি তো একা,সুধু নিজেকেই দেখি-
ধু ধু প্রান্তর যেন নাম গোত্ৰহীন ,
নাই কোনো শেষ, বাধা , অন্ত বিহীন ,
কিন্তু আমি যে দেয়া নেওয়াতেই বাঁচি সবে
সুখী হই সন্তুষ্টিতে পার্থিবের অনুভবে ;
সেতো পাওয়া নয়- যদি ফুলকে মনে মনে পাই
স্পর্শে গন্ধে পরখ করেই ভালোবাসতে চাই।
যদি আমার বেঁচে থাকার চাওয়া এতো নিবিড় সুসহায়
এতো মহীয়ান অনন্তকেও অতিক্রম করতে চায়
তাহলে কি মৃত্যু আমাকে পারে
চিরতরে অন্ত করে দিতে
যা ক্ষনিকের অন্ত, তাকি পারে
অনন্তকে ছাপিয়ে যেতে ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন