নিশিদিন অনুক্ষণ এত যারে চায় প্রাণ
এত যারে ভালোবাসি
ভেবে যার কথা মনে দেখি স্বপনে শয়নে
অনুরাগভরা হাসি।
তবু কেন সেযে হায় আর কারে পেতে চায়
মোরে কখনো চাহেনা ;
সেও যারে ভালোবাসে জেগে রয় যার আশে
সহে হৃদয় বেদনা;
দিবানিশি নিষ্ফল সেও ফেলে আঁখি জল
বৃথা আর কারো তরে ।
মিছে আশে চলে যায় জীবন যৌবন হায়
সুখ মেলেনা ধরণী পরে ;
জানিনা ধরায় হায় কে কাহারে পেতে চায়
কার তরে হিয়া উন্মনা ;
এই মায়ার ভুবনে কে কাহারে চায় মনে
এমনি প্রেমের ছলনা।
29/3/24
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন