শিশির-ভেজা ভোরের কাননে,
মৌমাছি বলে ফুলের কানে—
"সাঁঝের বেলা তোমার কুটিরে
মাধুকরী সেরে আসব ফিরে।"
দিনের শেষে মৌমাছি ফিরে,
পায় না খুঁজে সেই কুসুমটিরে ;
প্রহর গুনে গুনে অবশেষে
ঝরে গেছে ফুল নিশেষে !
দূর আকাশে তারার বাঁশি,
হৃদয় মাঝে বাজে আসি ;
মনের মাঝে কত না কল্পনা,
এই জগতে সত্যি হয় না!
দিনের-রাতের কত ভাবনা,
ক্ষুদ্র জীবনে মনের বাসনা;
ফুলের মতোই ঝরে পড়ে,
থাকে না বেঁচে অলির তরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী