শাসকের দুরাচার চরমে ওঠে
যখন দুর্যোধন দুঃশাসন
অত্যাচারীর কুশীলব ,কণ্ঠ রোধে
করে হত্যা দমন পিড়ণ।
যে আপামরের কাঁধে ভর করে
দাড়ায়ে থাকে শাসকস্মম্ভ,
তাদেরি করে অত্যাচার অপমান
মূর্খের ক্ষমতার অন্ধদম্ভ।
হোকনা তারা দুর্দম ক্ষমতাশালী
ক্ষমতার উৎস সুধু জনগন
উঠবে যখন প্রতিবাদের গর্জন
ফুৎকারে উড়ে যাবে দুঃশাসন।
কুইনমেরি এলিজাবেথ দুর্দম নিরো
এটিলা ,উঠেছিল ধ্বংসে মেতে
মনে রেখো সবাই নিয়েছে বিদায়
আমাদের সুন্দর ধরণী হতে ;
নয় তারা শ্রদ্ধাস্মরণীয়, জয়গান কভু
হয়না তাদের এই ধরা লোকে
শুধু ইতিহাসের পাতায় তারা স্মরণীয়
সীমাহীন বিদ্বেষ আর ঘৃণার চোখে ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন