এমন দিনে তুমি এস প্রিয় সখা
বিরস বদনে নিরস মনে
হারায়ে পথ খুঁজি যবে একা ।
যবে রহিবেনা সাথে কেহ
দীর্ণ হিয়া ক্লান্ত শীর্ণ দেহ
রহিবেরা কেহ মোর তরে
পথ চাহিব শুধু একা একা ।
যারে লাগে এতো ভালো
যার তরে বাঁচি পথ চেয়ে
সহিয়া জীবন মরণ ব্যাথা
বিরহে যার লাগে বড়ো একা ।
দমকে দামিনী বিরস রজনী
স্বপ্নহীন চোখে নিদ্রা যাই একা
কোথা সেই সুখের স্বপন তরী
কবে হবে এই জীবনে দেখা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন