সারাজীবন বইয়ের দোকান খুলে বসে আছি
বই সাজাই গোছাই, মেলে ধরি নতুন নতুন গ্রাহকদের সামনে।
আমি তাদের খুলে খুলে দেখাই,
তাদেরও খুলে খুলে দেখি।
কত বিচিত্র মানুষ, কত বিচিত্র নেশা।
গ্রাহকেরা আমাকেও বই ভাবে, খুলে খুলে দেখে
বুক ভরে নতুন বইয়ের গন্ধ টেনে নেয় নাকে।
দিনশেষে আমি আলো নিভিয়ে দিই
দোকান বন্ধ করে বইয়ের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন