যেমন কর্ম তেমন ফল
আয়াজ আহমদ বাঙালি

এক বনে এক ছোট্ট চড়ুই পাখি থাকত। তার নাম ছিল টিঙ্কু। টিঙ্কু খুব ছটফটে আর দয়ালু ছিল।এক গ্রীষ্মের দুপুরে বনের সব পুকুর আর নদী শুকিয়ে গেল। সব পশুপাখি জলের জন্য খুব কষ্ট পাচ্ছিল। টিঙ্কু অনেক দূর উড়ে গিয়ে একটি বাড়ির ছাদ থেকে তার ছোট্ট ঠোঁটে করে কয়েক ফোঁটা জল নিয়ে এল। জল এনে একটি বড় পাতার ওপর জলটুকু রাখল।এমন সময় সেখানে এক তৃষ্ণার্ত পিঁপড়ে এসে বলল, "টিঙ্কু, আমি পিপাসায় মরে যাচ্ছি! আমায় একটু জল দেবে?"টিঙ্কু নিজে জল না খেয়ে পিঁপড়েকে সবটুকু জল খাইয়ে দিল। পিঁপড়েটি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাল।পরদিন এক শিকারি বনে এল। সে টিঙ্কুকে লক্ষ্য করে তির ধনুক তাক করল। পিঁপড়েটি তা দেখতে পেয়ে কামড়ে দিল শিকারির পায়ে! শিকারির লক্ষ্য ভেস্তে গেল আর টিঙ্কু উড়ে বেঁচে গেল।