মা আমায় শিখিয়েছিল
কর্মময় জীবনের মাধুর্যতা,
মানুষ্য ধর্ম করলে বরণ
পাবে জীবনের সার্থকতা।
মানবে সদা গুরুজনের কথা,
অন্যায়ের কাছে কখনোই
নত করবেনা মাথা।
মানুষকে ভালোবাসবে -
জাত - কুলকে নয়;
পরপোকারাতা যেন জীবনের ধর্ম হয়।
দেশকে ভালোবাসবে মায়ের মত,
সন্তান হয়ে দূর করবে -
দেশমাত্রিকার সকল ক্ষত।
দেশের জন্য বাঁচব - মরবো
করে নিও পণ ,
গরিব-দুঃখী যেন হয়
তোমার ভাই আর বোন ।
সংসারের কল্যাণে চাইবে মরণ ,
তবেই সবার হৃদয়ে থাকবে স্মরণ।
এটাই আমার মায়ের শিক্ষা,
একজন শিক্ষিত মা দিতে পারে ,
সকল জাতিকে দীক্ষা।
শিক্ষিত মা পেলে , শিক্ষিত জাতি দেব ,
নেপোলিয়নের কথা,
মায়ের শিক্ষা না মানলে
ঘুচবে না জাতির ব্যর্থতা ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম