স্তব্দ হলো শহর পল্লী,
করোণা এলো দেশে;
পঙ্গপালে শস্য খাচ্ছে
বাঁচবো মোরা কিসে।
সকল স্থানই জনবিরল,
ফাঁকা ফাঁকা পথ -ঘাট,
দ্বিগুণ ভাড়া যানবাহনে ,
এ কেমন বিভ্রাট।
বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান,
ছাত্র নেই ছাত্রাবাসে,
মাঠগুলো আবার ভরে গেছে,
সবুজ সবুজ ঘাসে।
গরীবের ঘরে খাবার নেই,
করোণা-লুটে নিয়েছে সব
জনসমাগম বন্ধ থাকবে
হবে না কোন উৎসব।
কল কারখানা সব বন্ধ,
পেল না কেউ সমস্ত বেতন,
জীবন যেন চলে না আর
সহেনা করোনারি বেদন।
দিনে দিনে বাড়ছে ব্যধি,
নিচ্ছে ঘাতক রূপ-
চারিদিকে লাশের ছড়াছড়ি,
সবাই কেমন হয়ে গেছে নিশ্চুপ।
প্রতিদিনই নানান দেশে,
মরছে শত শত,
করোনার এই ভয়াবহতা,
দেখব যে আর কত?
করোনাক রুখতে হলে
মুখে মুখে থাকবে মাক্স,
মানতে হবে স্বাস্থ্যবিধি;
প্রার্থনা করব প্রভুর কাছে,
বাড়াতে হবে সচেতনতার পরীধি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম