দারিদ্রতার করাল গ্ৰাসে ,
নিমজ্জিত বাংলাদেশ,
শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে,
দুঃখের নেই শেষ।
যাদের কাছে আছে অনেক
তারাই পায় তত;
না খেয়ে দিন কাটে,
এমন হতদরিদ্র আছে শত শত।
পেটের জন্য শহরে পাড়ি জমায়,
একটা কাজের আশায়;
সেখানে এসেও খেতে পায়না
বলি যে কোন ভাষায়।
ফুটপাতের ওই কঠিন সানে,
শত শত দরিদ্রের বাস,
একটু খাবার তাদের জন্য
আনন্দের আবাস।
দারিদ্র্য করতে জয়
কত লোক বস্তিতে দেয় পারি;
ঢাকার বুকে রিকশা চালায়,
অসহায় এক নারী।
তেমনি আরো কত নর-নারী
দরিদ্রতার শিকার,
এমন দুর্দশা চলবে কত্ত,
হবে নাকি এর প্রতিকার।
দরিদ্রকে করতে জয়,
ধনী-গরীব নির্বিশেষে-
করতে হবে প্রচেষ্টা;
দুঃখ কষ্টের হবে শেষ;
ধনী-গরীব সমতা এলে,
দারিদ্র্যমুক্ত হবে আমাদের এই দেশ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম