কোকিল ডাকে কুহু কুহু,
কাক ডাকে কা কা ,
কোকিলের ডাক মিষ্টি মধুর,
জুড়ায় সবার প্রাণ ;
কাকের ডাক অমঙ্গল ,
এ কেমন অভিধান ।
কোকিলা চালাক- চতুর
ডিম পাড়ে কাকের বাসায়,
মনের সুখে আকাশে উড়ে,
মনে পড়লে কাক- কোকিলা ,
সবাইকে কেমন হাসায় ।
কাক বড্ড বোকা ,
কোকিলের ডিম বুকে আগলে
মনের আনন্দে করে কা কা ।
ডিম পেড়েছে কোকিলা ,
টের পায়নি কাক ;
তার বাসাতে কোকিল ছানা,
দেখে কাক তো হতবাক ।
ডিম ফুটে বেরিয়ে আসে
কোকিলের ছা ,
কাকের আশা ভেঙ্গে দিয়ে
কুহু কুহু ডাকে ছানা ,
করেনা তো কা কা।
কাকের বাসায় কোকিল ছানা ,
মিষ্টি অভিধান,
অবশেষে শেষ হল-
কোকিল আর কাকের অনন্য অভিযান।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম