কুটুম পাখি গাইছে বসে ,
সেগুন গাছের ডালে;
ফাগুনের মাতাল হাওয়ায়-
শন শন শন সুর তুলেছে
তাদের তালে তালে।
পাখি দু'টো একই ডালে,
গাইছে মধুর সুরে ;
খেয়ালী মন ছুটে যায়
দূর- বহুদূরে।
পাশাপাশি উড়ে পাখি
যেন বিনা সূতায় বাঁধা;
একই সাথে আহার - নিদ্রা,
একই সাথে নীড়ে ফিরে,
এ কেমন মায়ার বাঁধন,
গড়েছেন বিধাতা।
দাদি বলত,
কুটুম পাখি গাইলে নাকি
মেহমান আসে বাড়ি ,
আজ কি আসবে তারা ,
নাকি করছে আড়ি ।
এমনি আরো কত্ত চিন্তা
মনের অতলে,
পাখি গান গাইবে মনের সুখে,
তাহলে দাদী এমন কেন বলে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম