দূর আকাশটা দেখতে কেন এত ভালো লাগে ;
নীল আকাশে পাড়ি দেব ,
বড্ড শখ জাগে ;
আকাশ জুড়ে ভাসে যখন
সাদা সাদা তুলোর মত মেঘ ,
মনের ভিতর জেগে ওঠে ,
অচেনা আবেগ।
আবার ,পাখি যখন আকাশে উড়ে ,
হাওয়ায় তালে তালে ,
উতলা আকাশ নবযৌবনা রমনীর মত,
সেজে ওঠে মেঘের নীলে নীলে।
আবেগঘন হৃদয় আমার ,
পূর্ণতা পায় সৌন্দর্যের মিছিলে।
আকাশটা যখন ঘন কালো মেঘে ঢাকা,
মনে হয়
মহীয়সী রমনীর চোখ যেন
মায়াবী কাজল দিয়ে আঁকা।
রাতের আকাশ সৌন্দর্যমন্ডিত ,
চাঁদ- তারা যে জাগে ,
ভোরের আকাশ স্নিগ্ধ - শীতল ,
সূর্য মামা উঠে সবার আগে ,
পুলকিত হবে অধিক প্রিয় ,
যদি দাঁড়াও নদীর বাঁকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম