কিছু কথা হয়নি বলা,
রাগে অনুরাগে!
মনের মাঝে অজস্র স্মৃতি,
জমেছে আবেগে।
রাগে অনুরাগে!
হাজার মুখের ভিড়ে,
আসবে সে যে আশায় আছি,
যেমন পাখিরা ফিরে নীড়ে।
রাগে অনুরাগে!
ছলছল দুই আঁখি,
পথ হারিয়ে যায় না যেন,
তাই পথেই বসে থাকি।
রাগ করে বেশি দিন-
যায়না তো থাকা,
পড়বে ঠিকই মনে,
চলতি পথে কখনো হবে দেখা।
কোন এক সন্ধিক্ষণে,
ভালোবাসা হয়েছে বিলীন;
এই ঘোর কলি যুগে ,
তবুও ভালোবাসি ভালোবাসা,
রাগে অনুরাগে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম