ছেলের লাশের উপর দাঁড়িয়ে
ক্ষমতার গন্ধ শুঁকি।

গণকবরে চাঁদের আলো পড়লে
নিজের মুখটাকে অন্ধকারে ঢেকে নিই।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
ঈশ্বরের শূন্য আসনে থুতু ফেলি।

প্রিয়তমার বুকের উষ্ণতা মাপি
থার্মোমিটার নয়, আমার উষ্ণতা দিয়ে।

পোড়া মাংস আর ভেজা মাটির গন্ধে
আমার প্রাচীন ক্ষুধা জেগে ওঠে।

সভ্যতার জামা খুললেই দেখি
নখের নিচে এখনো শুকায়নি মীরজাফরের বেশরম লাজ ।

প্রেম, করুণা, বিবেক
সবই রাতের জন্য বানানো মুখোশ।

অন্ধকার নামলে
মানুষ আবার দাঁত বের করে।
শান্তি খোঁজে ক্ষমতার শিখরে নারীর উষ্ণতায়।
........ .....