সময়ের সাথে এক বাজি ধরে পরাস্ত হয়েছি।

ব্যর্থ আকাঙ্খায়, স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে

একদিন জল জমে, আকাশ বিস্বিত হয়ে আসে

সেখানে সত্বর দেখি,মশা জন্মে; অমল প্রতূষে

ঘুম ভেঙ্গে দেখা যায়; আমাদের মুখের ভিতর

স্বাদ ছিল, তৃপ্তি ছিল জে সব আহার্য প’চে

ইতিহাস সৃষ্টি করে; সুখ ক্রমে ব্যথা হয়ে উঠে।

অঙ্গুরীয় নীল পাথরের বিচ্ছুরিত আলো

অনুষ্ণো অনির্বাণ, জ্বলে যায় পিপাসার বেগে

ভয় হয় একদিন পালকের মত ঝরে যাব।