যে আমারে পাইয়া আর হারানোর ভয় রাখেনা
তারে আমি পাইবার জেদ ও রাখি না,
যে আমার নীরবতায়ও আমার অভিমান বুঝে না
তারে আমার না বলা কথাগুলো বুঝাইবার সাধও রাখি না।
যে আমারে কাছে পাইয়া দূরত্বের হিসাব রাখে না
তারে আমি বুকের ভেতর আপন কইরা নেই না,
যে আমার ভালোবাসারে অভ্যাস ভেবে অবহেলা করে
তারে আমি ভালোবাসার মূল্য শেখাইবার দায়ও রাখি না।
যার চোখে আমি নিজের জন্য অপেক্ষা দেখতে পাই না
তারে আমি আমার অপেক্ষার গল্পও শোনাই না,
যে আমার হারিয়ে যাওয়ায় একটুও শূন্যতা অনুভব করে না
তারে আমি আমার পৃথিবীর একমাত্র প্রিয় মানুষ ভাবি না।
কারণ ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না
আর যারে ধরে রাখতে হয়, তারে নিজের মানুষ বলা যায় না।
যে আমারে হারাইলে নিজের একটা অংশ হারানোর মতো কষ্ট পাইবে
তারে হারানোর ভয় আমি সারাজীবন বুকে পুষিয়া রাখি,
আর যে আমারে হারাইয়াও নির্বিকার থাকতে পারে
তারে পাওয়ার জেদ আমি কোনো জন্মেই রাখি না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈