রাজার পাপে রাজ্য নষ্ট, তাই সমস্ত থিবি আজ
আক্রান্ত দুর্ভিক্ষে, মহামারী আর বন্যায়—
যে কোনো মুহুর্তে সবকিছু, এমন কী রাজ
-বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। ন্যায় অন্যায়
মানুষের করতলে। থিবির অধিবাসী যারা,
মৃত্যু-ভয়ে লীণ নয়, জানি; কিন্তু, সৈন্য-
-সামন্ত রাজার আজ্ঞাবহ; সজ্জিত তারা
বর্মে ও অস্ত্রে; উপরন্তু, স্বভাবে বণ্য।
কার বিরুদ্ধে এই অস্ত্র ও বর্ম?—নাকি,
স্বদেশেই ব্যবহৃত?—হয়তোবা।
মূলত জারজ এরা : তাই, লজ্জায় নাক ঢাকি,
ঘৃণা করি; কারণ, খচ্চরের অধিক রাত্রির শিবা।
২
একদিন সবই ছিল এইদেশে, ধনধান্যেপুষ্পেভরা;
অথচ উধাও আজ। আমাদের সুন্দরী বসুন্ধরা
ভিক্ষা মাগে : ‘কোথায় তাইরেসিয়াস, কে শোনায়
আশার বাণী, দুর্দিনে; তবে কি থিবি আজ, সত্যিই অসহায়’।
দাউদ হায়দার জনপ্রিয় লেখাগুলো
তোমার কবিতায়
৭৮ বার পঠিত
এপিটাফ
৭৮ বার পঠিত
জল দাও
৭৭ বার পঠিত
জন্মই আমার আজন্ম পাপ
৭১ বার পঠিত
অভিধান
৫৯ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ