হেরি মম কল্পলোকে তুমি নিত্য করে বাস
সপিছ মোরে মোর হৃদয়ের সুবাস
এমন মায়ামধুর সাঁঝে
তোমারি মধুর কথা বাজে
তোমারেই যেন দেখি আমি
বিরহ বিধূর লাজে
লাজে লাজে লাল রাঙা তুমি
তবু আসমান রাঙিয়া হাস তুমি
চন্দন বধূ তোমারে নিত্য স্মরি
রাঙা শাড়ির আঁচল আলপনা করি
সিঁদুর রাঙা মেঘে তুমি বিদ্যুৎ পরি
রূপের ডালি তব আলোকে ধরি
সপিছ মোরে মোর হৃদয়ের সুবাস
তোমার সমীপে নিভৃত মম হৃদয় সহবাস
পশ্চিমের আকাশ তখন কনক অতল
এ রক্তাক্ত হৃদয়ের ঝলমল
সিদূর পরোহিতা তব কপালে রক্ত টিকা
হৃদয়ে জ্বালিয়েছো প্রদীপ শিখা
তুমি যেন বসে আছো দূরে ঐ-
সান বাঁধানো পুকুর ঘাটে
সাঝবেলাকার বিঢ়ান মাঠে
সঞ্চিত বেলি ফুলের সুতীব্র ঘ্রাণে তুমি
পুষ্পিত মুকুলের বীর্যব্রত স্নানে তুমি
তুমি পুঞ্জীত মেঘের ফোঁটা ফোঁটা জল
মম আঁখি ছলছল
সন্ধ্যো সাঁঝে ঝিঁঝিঁর ঘুঙুর নাচে
জোনাকিরা পাছে পাছে
আলোকে আলোক নাচে
তবু অন্ধপ্রেমে ঘুমিয়ে থাকি আমি
ঝরা ফুল দিয়ে যায় চুমু
হেরি মম কল্পলোকে তুমি নিত্য কর বাস
ফুলে ফুলে তোমার হৃদয়ের সুবাস
স্তব্ধ স্বপনে গেলাম উদাস নদীর কাছে
গিয়ে দেখি ঢেউয়ের নূপুর বাজে
আছড়ে পড়ে মোর গায়ে তার দু এক ফোঁটা জল
সলিল সমাধি সেথা আঁখি ছলছল
অনেক দূরে সুখের গাঙচিল
তোমার মত করে ঝিলমিল
উঁচু উঁচু নিরব পাহাড়ের মিনার
লালে লাল অনোখা নদীর কিনার
দূরের মায়া বন
বয় শন শন
সর্বত্রই তোমার বসবাস
বিরহে বিলীন মোর দীর্ঘ দিবস-রাত
দীর্ঘ বারটি মাস
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আসিফুর রহমান
শুভ জন্মদিন! 🎈