কাঁদছে কেন আমার ভাই---জবাব চাই জবাব চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
আমরা সবাই মুক্তিকামী লক্ষ শহীদের বংশধর
ভিন্ন কোনো মত বা পরিচয় নাই---
এমন সোনার বাংলা চাই
এমন সোনার বাংলা চাই----রক্তে আগুন লাগল তাই
ছাত্র শ্রমিক কৃষান মজুর আমরা সবাই ভাই ভাই
কোটা নামক বিষফোঁড়ার কবর চাই কবর চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
হিন্দু না মুসলিম নারী না পুরুষ এই কথাটি রাখো ভাই
জাত বেজাত ভুলে আমরা
মানুষ মানুষ এক পরিচয় চাই
কাঁধে কাঁধ মিলিয়ে চলি
আমাদের মাঝে কোন বিভেদ নাই
আমাদের মাঝে কোন বিভেদ নাই
মুক্তি যোদ্ধার নাতি পুতি
বা ভিন্ন কোনো জাতি
ভূয়া মুক্তিযুদ্ধা বা দলীয় বাকশালের
কবর চাই কবর চাই
ঠাঁই নাই ঠাঁই নাই
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
কবিতা — আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৬৬৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন