তোমার যেখানে পথ শেষ হয়
আমার সেখানে শুরু
আমি মাইলের পর মাইল পেরিয়ে
অন্তহীন পথে ছুটে চলি
আমার চলার পথে বাতাস
একরাশ মিছিল করে
আমি বাতাসের সমুদ্র পেরোই
আমার অজান্তেই
সময়ের কোলাহলগুলোকে পেছনে ফেলে
এগিয়ে যাই এক বিস্তৃর্ণ পৃথিবীর বুকে
কোথাও ধূ ধূ মরুভূমি
কোথাও ফাগুনের দেশ
প্লাবনের মত ছুটে চলা ঝর্নাধারা
পাথরের বুকে খোদাই করা এপিটাফ
এত কিছুর পরও
আমার মন ছুটে যায়
সেই লাস্যময়ী হাসির দিকে
যেন এ পথ আর শেষ না হোক
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন