আমি বসে থাকি তার পায়ে ধরে
দ্বিধাদ্বন্দ্ব ঘেরা সেই প্রশ্নের ঘোরে
চোখে তখন তার ঘোর অন্ধকার
সংসারে অথৈ বোঝা ঘাড়ে যার
পিতা স্বর্গ পিতা নরক পিতা শ্রী
পিতা তেজ পিতা বসন পিতা দ্রী
পিতা ধর্ম পিতা প্রেম অন্ধকারের রসনা
পিতাহীন এ পৃথিবী কার মনস কামনা
শান্ত কোমল এক সন্ধ্যায় পিতার কথা মনে করে
তখনি দেখি অসংখ্য জোনাকিরা আমায় ঘিরে ধরে
পশ্চিমাকাশে নিভু নিভু জীবন প্রদীপ ক্রমশ অস্তাচল
জ্বলল শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন পিতার হৃদয় অতল
তিনি সেই মহান পিতা
কেমনে আমি লিখি তার জয় গাঁথা
পিতা সূর্যের মত
ডুবে গেলে দূনিয়া অন্ধকার
কি করে লিখব কথা তার
পিতা স্বর্গ পিতা নরক পিতা শ্রী
পিতা তেজ পিতা বসন পিতা দ্রী
পিতা ধর্ম পিতা প্রেম অন্ধকারের রসনা
পিতাহীন এ পৃথিবী কার মনস কামনা
আলোগুলো যেন এখানে আমার
তারপর অসীম আকাশের তরে মিলিয়ে গেল
সন্ধ্যাতারা মত পিতার মায়া নিভু নিভু চোখ
তার হৃদয়ের আলোর সরন
যেন জোনাকি হয়ে আদরে আদরে ঘিরে ধরে
জ্যেতির্ময় পৃথিবী ছেড়ে বহুদূরের পথে
ফিরে গেলাম অবোধ অতীতে
অতীত যেন জড়িয়ে রয়েছে বিরহ দূর্ষহ
তবু পিতার সে মায়ায় ঘেরা চোখের স্মৃতিতে
ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরেছেন পিতা
চোখে মুখে রাগ -সূর্যের মত কড়া তেজ
খোকার মুখের পানে চেয়ে
ক্ষান্ত হয়ে গেলেন সে প্রতাপ সূর্য এক নিমেষ
পৃথিবীর সব ক্লান্তি সংসারে সব বোঝা
একে একে তাকে ধরেছিল ঘিরে
খোকার মুখের দিকে চেয়ে
ক্লান্তি বোঝা সব গেল পালিয়ে
পিতার চোখে তখন
এক বুক আশার আলো
মানস সন্তান তুমি হে
সেই আলো জ্বালো জ্বালো
নীরব সংগ্রামের অক্লান্ত পথিক
পৃথিবীর শ্রেষ্ঠ বীর হলেন পিতা
সব দিলেন উজাড় করে সন্তানের তরে
সন্তানই যেন তার পরম মিতা
হাসিমুখে সব কষ্ট গেলেন সয়ে
তার জীবন গেল ক্ষয়ে ক্ষয়ে
মনে হয় একশতব্দীর পরে
ফিরলেন তিনি এ গোধূলির ছায়া হয়ে
পিতা স্বর্গ পিতা নরক পিতা শ্রী
পিতা তেজ পিতা বসন পিতা দ্রী
পিতা ধর্ম পিতা প্রেম অন্ধকারের রসনা
পিতাহীন এ পৃথিবী কার মনস কামনা
পেছনে ফেলে গেলেন কতগুলো বসন্ত
এখন তার হৃদয়খানা লাভার মত গলন্ত
কত দুখ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি
উপেক্ষা করে পৌঁছে দিলেন
তার নবারুণ আলোর দৃষ্টি
কখনো কখনো অন্ধকারের কালো
তাকে ধরেছিল ঘীরে
লুকিয়ে রাখেন সে অন্ধকার
শুধুই আপনার তরে
হে পিতা আপনার পদধূলিতে
যেন বিশ্ব হলো ধন্য
এ পৃথিবীর যে মুখ আমি দেখেছি
শুধু আপনার জন্য
পিতা স্বর্গ পিতা নরক পিতা শ্রী
পিতা তেজ পিতা বসন পিতা দ্রী
পিতা ধর্ম পিতা প্রেম অন্ধকারের রসনা
পিতাহীন এ পৃথিবী কার মনস কামনা
স্বর্গের সব বসুধা নিয়ে আসেন পিতা
কী মহান দুদর্শী তার অন্তর্দৃষ্টি
তার ভালোবাসায় রচিত নিখিল ধরনী
পিতাই যেন ঈশ্বর ভগবান বিশ্বের সৃষ্টি
কবিতা — এক সন্ধ্যায় পিতার কথা মনে করে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য কবিতা
,
প্রকৃতির কবিতা
২৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'এক সন্ধ্যায় পিতার কথা মনে করে' কবিতাটিতে পিতার মহান ত্যাগ, ভালোবাসা ও অপরিসীম সহনশীলতার চিত্র ফুটে উঠেছে। পিতা সন্তানের জীবনে পরম আশ্রয় ও ঈশ্বরের তুল্য। তিনি নিজের দুঃখ-কষ্ট লুকিয়ে রেখে সন্তানকে আলোর পথ দেখান। গোধূলির আলোয় পিতার স্মৃতি এবং তাঁর নীরব সংগ্রাম কবিকে আবেগাপ্লুত করেছে। এই কবিতাটি পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগের এক অনন্য দলিল।