আমি রাষ্ট্রের সাথে কথা বলতে চাই
এ আমার জন্মগত অধিকার
হে স্বৈরাচার তুই বাংলা ছাড়
রাষ্ট্র আজ এক দোদুল্যমান শবদাহ
নির্যাতন খুন গুম থমথমে ত্রাসে প্রলুব্ধ
দেয়ালে দেয়ালে বাতাসে বাতাসে ভেসে আসছে
সন্তানহারা মায়ের শোকার্ত করুণ আত্ম চিৎকার
হে স্বৈরাচার তুই বাংলা ছাড়
আজ রাষ্ট্রকে বানিয়েছিস অপরাজনীতি দূর্নীতির কারবার
রাষ্ট্রের সাথে জনতার সম্পর্ক করেছিস ছারখার
হে স্বৈরাচার তুই বাংলা ছাড়
রাষ্ট্রের প্রতিটি ইট আর গাঁথুনিতে
নাম লিখিছিস দখলদার বিদেশি বেনিয়ার
দেশটা কি তুর বাপ দাদার
হে স্বৈরাচার তুই এখুনি বাংলা ছাড়
আমি সইতে পারছি না
এ অত্যাচার এ রক্তাক্ত মাতৃভূমি আমার
হে স্বৈরাচার তুই বাংলা ছাড়
আজ প্রতিবাদী কন্ঠে একটাই কথা লক্ষ জনতার
স্বৈরাচার তুই বাংলা ছাড়
স্বৈরাচার তুই বাংলা ছাড়
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন