এসো হে নতুন তুমি
জুড়ে মোর জন্মভূমি
নতুন রূপে
আলিঙ্গন কর মোরে
দাও তব সান্ত্বনা
এ প্রেমের বন্দনা
ব্যর্থ বিরহে
যত পুরনো জীর্ণ স্মৃতি-কথা
মুছে যাক তার ব্যথা
গ্লানিগুলো দূর হয়ে
হাসুক সুখে
আমি যেন নতুন আশার গান শুনি
নতুন সূর্যের ঝিলিক
দেখি মুখে তার
হ্যাপি নিউ ইয়ার
হ্যাপি নিউ ইয়ার
আজি এ দিগন্ত জুড়ে
নতুনের উল্লাস
জানি না এ পথে কার সর্বনাশ
পৃথিবীর পথে পথে তাই
ধ্বনিত হয় এক বানি
সাম্য মৈত্রী একতার হাতছানি
সব ঘৃণার মন্ত্র ভুলে
হয়ে যাই এক
যুদ্ধ সন্ত্রাস আর ঘৃনায়
বল কোথায় কার বিবেক?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন