সাঈদ মুগ্ধ ওয়াসিম আদনান দীপ্ত দা
ফারুক সাকিব শরীফ ---হৃদয় তারুয়া
তাহমিদ ফয়সাল ইয়ামিন তানভিন
ফাইয়াজ নেওয়াজ রুদ্র সেন ---এক একটা নাম
যেন এক একটা স্লোগান
যেন দেশ মাতৃকার এক একটা তাজা প্রান
ওরা রয়ে যাবে ইতিহাসে অমলিন
কত নাম না জানা কত বীর শহীদ যোদ্ধা যে এখানে আছে
এ তালিকা যেন শেষ হবার নয়
এ তালিকা শেষ হবার নয়
এ তালিকা কভু শেষ হবার নয়
দেশ মাতৃকার তরে যারা যুদ্ধ করে
যারা প্রতিবাদী স্বরে আগল ডানার ভরে লড়াই করে
ওরা কভু ভুলার নয়
নাজমা নাফিসা নাঈমা রিয়া গোপ
নাম না জানা কত বোন
অকাতরে প্রাণ দিয়েছেন বিসর্জন
উদরে শিশু মুহাম্মদ শহীদের করুন সমাধি
প্রতিবাদী মা -চার বছরে শিশু আহাদ
হায় ঘাতকের হাত কত নিষ্প্রেষিত
হে প্রতিবাদী বোন -তোমার দুয়ারে এসে ডাকি
সদা চেয়ে থাকি এ দেশটার দিকে
তোমার সন্তান আজ ঘরে ঘরে প্রতিবাদী স্বরে
হারানোর বেদনায় তুমি দুঃখ করো না
তুমি দুঃখ করো না
ওদের রক্ত কভু বৃথা যাবে না
ওদের রক্ত কভু বৃথা যাবে না
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম