পুরুষ রবে না ঘরে-
হয়তোবা পাহাড় জঙ্গল সঙ্কুল পারাবারে
লাঙ্গলের ফলায় শাবল কোদাল বেহাল হেলমেটে
ক্ষুদপিপাসায় পায় নাক তারে উদ্যম তপস্যায় যায় খেটে
শ্রমিক-স্থপতি-স্থাপক-রতি যাহাই হউক নাম
পাষান অন্তেও আঘাত হানিবে পুরুষকে প্রনাম
রোধ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা হেরি
ওরা টানে জীবনের তরবারি
হেরি দৃঢ় পদাঙ্ক তব পেশিল হস্ত টানে
পাষণ্ড ধরনী পুড়ে শস্যের বানে
কঙ্কালসার অস্থি তবু গাঁথুনিতে বাহুবীর বল্লভ
লৌহ প্রকোষ্ঠেও দেখিবে তার নিগূঢ় হস্তের সৌদভ
পুরুষ!সেকি অবার্চীন আঘাতে আঘাতে
ধরার বুকে হানিল দেবলোক নির্দয় পদাঘাতে
পুরুষের আর্তনাদ ওকি মর্মস্তুদ গান
অজস্র ঘর্মস্রোতে সভ্যতায় আনিল যারা প্রান
অজস্র মৃত্যুরে লুটে যারা ধরনীকে করিল ডোর
যাদের ডাকে রাত কেটে নামিল ভোর
যাদের ডাকে মিটিল তোমার পুলকিত অভিলাষ
যাদের ডাকে জীনিল দূর্লঙ্ঘ সমুধিব আকাশ
ওরাই পুরুষ ওরাই মানুষ শৌর্যবীর্য প্রান!
ওদের বেদীতেই পা ফেলে আসে নব নব উত্থান
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন