ভাদ্র মাসের শরৎ প্রাতে
অস্ত রবির উদয় প্রাতে
প্রথম পেলাম তোমার দেখা
হে কাশফুল এখনো আমি একা
তখন হলুদ বরন ভাদ্রা ফুলে
ভাদ্র এলো ধারে ধারে
পুবের হাওয়ায় ফাগ লেগে যায়
ঊর্মি মেরুন তন্দ্রা করে
পাকা তালের গন্ধ যখন
দক্ষিণা বাতাসে ধায়
কাশ ঝারের ঐ সাদা ফুলটি
তার আবির লাগিয়েছে আদুল গায়
পালের হাওয়ায় গা ভাসিয়ে
মেঘ ছুটেছে দূর আকাশে
রূপ কথার সব ঘোর সাওয়ারি
যেন পরীর মত যায় হেসে হেসে
শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে
তপ্ত দুপুর আবির হানে
স্বচ্ছ পৃথিবীর মাঠ ঘাট
শুভ্রতা ছড়ায় আপন রাগে
এমন মধুর ভাদ্র মাসে তালের গাছে
থোকায় থোকায় তাল
কোথাও কোথাও কাশফুলেরা
আবার গায়ে পড়েছে লাল
সাথে লাল হয়েছে সূর্যি মামা
রোদ্রে বাঁচা দায়
শুধু কাশ ফুলেরা মনের সুখে
বাতাসে দুল খায়
ভাদ্রের এমন মন্দ মধুর হাওয়া
আর পাতায় পাতায় ছাওয়া
তপ্ত দুপুরে আবির রঙে গায়ের ঐ
দস্যি মেয়ের তাল পুকুরে নাওয়া
শরতেরপ্রাতের ঐ স্বচ্ছ আকাশ
আর চাঁদটা ঝলোমল
ভাদ্র মাসের লক্ষ তারারা
যেন করছে টলোমল
কাশবনেতে ফুটিল ফুল
ভাদ্রা পড়ল কানের দুল
মধুমাখা ঐ ভাদ্র মাসে
চাঁদ খানা যেন লুকিয়ে হাসে
এমন জোৎস্না স্নাত ভাদ্র রাতে
শাপলা বিলে তোমার সাথে
ছোট ডিঙি নায়ের পরে
বাঁধা হউক সু প্রভাতে