কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানোর
খবর দেখে আমার ঘোর নাস্তিক বন্ধুটিও আজ
আস্তিক হয়ে গেছে। সে বলছে, ধর্মগ্রন্থে মানুষের
মৃত্যর পর যে-দোজখের উল্লেখ আছে, তা সত্য।
তার সন্দেহ, পরকালের সবচেয়ে বড় দোজখটার
নাম, 'বাংলাদেশ'। আমি তাকে বললাম, কী যা তা
বলছ? এই দেশ পরকাল হলে আমাদের ইহকাল
কোথায় কেটেছে? সে বললো, আমাদের কোনো
ইহকাল ছিল না, আমাদের পরকাল থেকেই শুরু।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন