তাদের জরাজীর্ণ ঘর। আর ছায়ার কাছেও দেনা।
তবু তাদের বাসায় ফেরার পথে ফোটে হাসনাহেনা।
তাদের বারান্দাতে পাখি। কিন্তু সব দোকানে বাকি।
তারা অন্ধকারে পথ হেঁটে রোজ সূর্যকে দেয় ফাঁকি।
তাদের আকাশে নেই মেঘ। তবু ঝড় বৃষ্টি আসে।
তারা দুঃখগুলো উড়িয়ে দিলো হাতপাখার বাতাসে।
তাদের জরাজীর্ণ ঘরে, হঠাৎ ভেঙে পড়লো চালও।
তখন মাথার উপর চাঁদের আলো, পূর্ণিমা ছড়ালো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন