রাস্তায় পোড়ে গাড়ি
উনুনে শুন্য হাড়ি,
জীবন গেছে থেমে
বাঁচি নাকি মরি ?
সামর্থ্য নীরবে কাঁদে
ভাত মুক্তোর দানা,
বাড়ছে মূল্য সবেই
নেই কমানোর বাহানা।
মানুষ জিম্মি ক্ষুধায়
পেট মানেনা হরতাল,
পুড়ছে দেখ জনজীবন
ফিরবে কবে হাল?
বাঁচার লড়াই এইতো
সবার মাঝে ভাতনীতি,
ভাতের জন্যই ছুটেছি
ভাত বোঝেনা রাজনীতি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম