জল থেকে শীতলতা শুষে নিচ্ছে পা,
ঢেউয়ের গা বেয়ে ভেসে আসে বাতাস।
সমুদ্রে ডুব দিয়ে ঘুমোতে যায় সূর্য,
আমাকে অতলে হারাই আমি,
গভীরতা মাপতে শেখেনি চোখ।
মোটা ফ্রেমের চশমা রেখেছি খুলে,
বাঁ পকেটে কুড়িয়ে নিয়েছি বালি
তীরের কাছে স্বস্তি ফেলে জাহাজ।
আমার জন্য বিষাদ তুচ্ছ ছিল,
ঝড়ের আগে নীরব যেমন দিন
মেঘের বুকে বজ্র যেমনি থাকে,
হাতছানি দিয়ে ডাকছে প্রদীপজ্বীন।
ইচ্ছে আমার সমুদ্র জয়,
নাবিক মন,ভাসাও-ভাসি আমি
পায়ের কাছে শেকল বাধাঁ পিছুডাকের,
মুখ ফিরিয়ে অভিমান থেকে নামি।
চোখের জল’কি শুষে নিয়েছ তুমি?
তোমার জলের নোনা স্বাদ কে দিলো?
আমার মন তোমার শুষ্ক বালির মতো,
যে সব হারিয়ে,নিজেকে আবার ছুঁলো ।
কবিতার কাছে ছন্দ নিয়ে ঋণ,
ঢেউয়ের কাছে শিখেছি তীরে ফেরা
আমার কাছে আমি মানে পুরোটাই,
তোমার কাছে,হবো সাতঁরে আত্মহারা।
© Farhan Noor Shanto
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম