বন্যা ও জলদস্যু
হাসান জামান
কার ইশারায় পাহাড়ি ঢল
আছড়ে পড়ে দেশে
হাঙর কুমীর আসছে ছুটে
চিনলে বলো কে-সে?
পশু পাখি লক্ষ মানুষ
অথৈ জলে ভাসে
পরাজিত হিংস্র দানব
খিল খিলিয়ে হাসে!
গোম্তী নদীর আগল ভেঙে
ডুবাও আমার দেশ
দস্যু রানীর জন্য তোমার
সর্বনাশী বেশ!
জলদস্যু ডোবায় এ'দেশ
পাহাড় সম বন্যায়
পরাজয়ের লজ্জা ঢাকে
বোঝে না সে অন্যায়!
রক্ত দিয়ে কেনা আমার
মহান স্বাধীনতা
তুললে আঙ্গুল ভাঙতে জানে
বিপ্লবী জনতা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন