শিরদাঁড়ায় নাই জোর,
তবু টিকটিকিয়ে বলে যাই-
আসবে, আসবে জরুর ভোর।
কিসের ভোর-
দিগন্তজোড়া বাগানের আম,
খেয়ে গেল খাসেরা
আমরা শুধু দিয়ে গেলাম।
চৌচাকা আজ ইন্ধনহীন-
অথচ ইন্ধনে ইন্ধনে বাজছে,
এই বদ্বীপের মড়িখেকো বীণ।
প্রকাশ্য দিবালোকে, জটিল নাটকে
জনতার নাই মনোযোগ-
সত্য তাই ফাটকে।
বুক চিতালেই নাকি-
চাতাল হয়ে যায়, তবে
এত্তো এত্তো সাহস
যায় কোথা উবে?
মউতের সওদাগরের নিজস্ব সাকি-
নতমুখে ঢেলে যায়,
আর কাগুজে বাঘের মতো, হুহুঙ্কারে-
পান করি হায়,
আপন বুরবাকি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ তারেক আনোয়ার
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম