করুন বলয় চন্দ্র আজি -
ক্ষয়রোগ হতে হয়েছে পরিত্রান।
নীরব নীলোৎপল গগন মাঝ -
আজ করে তারে আহ্বান।।
কত কাল স্ফটিক রুপে -
অপ্রকাশিত ছিলেম গগন ক্ষেত্র।
ঋদ্ধি সমাজ বাঁধে সুর -
চরাচর প্রকাশিত যেন নব নীল ক্ষেত্র।।
নীরব চন্দ্র বলয় আজি -
উঠিছে হয়ে চঞ্চল।
মুগ্ধ শশী হয়েছে মূখর -
বিতোরিতে নিজ প্রকাশ অঞ্চল।।
পূর্ণ প্রস্ফুটিত বিধু আজি -
অমোঘ প্রকাশ পথে ধাবমান।
ঘোর নীলাভ গগন আজি -
শশীর আলোকে পূণ্য বাহমান।।
গগন মাঝে বিরাট ঘোর ক্ষেত্র -
সিতাংশু-র স্নিগ্ধ ছটায় পূর্ণ।
দরোশনে মম ক্ষনিকের জীবন -
প্রাপ্ত করেছে অপার পূণ্য।।
দরোশন কেবল শশীর -
অমোঘ আলোক ছটা নহে।
সনে দরোশন পাহি আমি -
শশী-শেখরও মম অন্তরে।।
শশী সনে শশী-শেখর -
দরোশন করি ব্রোভান্ড পটলে।
জটাধর জটে শশাঙ্ক -
সুশোভিত ভাল রত্ন রুপে।।
সোম বলয়ের অর্ধ দেহে -
বিরাজিত দেবালয়ের শ্রীরত্নালয়ে।
প্রনীপাত করি মম অন্তর হতে -
বিশ্ব রুপি শশী শেখরের শ্রী কমলে।।
নূতন করে বিশ্বের পরিত্রান -
চাহি মম স্নিগ্ধ অন্তর হতে।
তুমিই পশুপতিনাথ -
পূর্ণ জাগরন ঘটো সবার শ্রী অন্তরে।।
"জয় ভবানী পতি শশী শেখরের জয়"।
শশীর ক্ষয় রুপি শাপ মোচন,
পশুপতির কৃিপায়- ইন্দুরাজের জয়, ব্রোভান্ডের জয়।।
তবেই পেয়েছি মোরা -
এ নব কলেবরের নিশাকর।
ভোলার দানে ভাল রত্ন -
অঙ্কিত পুরানে, প্রকাশিত করে দিবাকর।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম