ব্যর্থ গল্পের ভীরে আমি
সক্রিয় এক সৈনিক,
কেনো বার বার দিচ্ছে হানা
ক্লান্ত হচ্ছি দৈনিক।
যে শূন্যতার হাহাকারে
ঘুম আসে না রাতে,
ব্যর্থ জীবন যাচ্ছে ভেসে
পদ্মা নদীর স্রোতে।
জীবন পাতা শূন্যে ভরা
নেই যে কোনো আলো,
অমাবস্যার রাতের মতো
জীবন আমার কালো।
নিজ বা অন্যের ভুলের জন্য
আমি হলাম ব্যার্থ,
ব্যর্থতার এই ভীরে কভু
পূরণ হয়নি স্বার্থ।
ব্যর্থ জীবন পায় না খোজে
অন্য জনের কূল,
এক জীবনে যা পেয়েছি
সবটুকু তার ভুল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি