তোমার স্মৃতি মনে ছ্যাকা দিয়ে যায়,
আজো হৃদয় পোড়ায়।
মনে মনে কাঁদি অকারণ অভিমানে।
কষ্ট গুলো পুষে আজো যাই
তোমাকেই ভালোবেসে,
জানি বিচ্ছেদ ব্যাথায়
কখনো বিষন্ন করে না তোমায়।
ফেলো না কখনো খুরচো দীর্ঘশ্বাস।
তবু তোমার জন্য অপেক্ষায়
কাঁদবে আমার আকাশ ।
থাকবে আমার ভালোবাসার সীমাহীন পাগলামি।
কারণ মাঝরাতের জোছনার মুগ্ধতায় এখনো আমায় স্বপ্ন দেখায় তুমি।
আজো দখিনা বাতাস আমায়
তোমারই গল্প বলে যায়,
আজো আমি আছি বেঁচে হয়ে তোমারই পাগল প্রেমী।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি