আকাশ থেকে ঝর্ণা ঝরে
নায়ে তরুলতা,
নায়ে মাঠে নায়ে গরু
দুর্বা ঘাসের পাতা।
আকাশ জুড়ে মেঘের শাসন
অস্ত্র হলো মেঘ,
ছুঁড়ে মারে জলের ফোটা
সাথে বায়ু বেগ।।
আছে কঠিন বর্জপাতের
বুক কাঁপানো ডাক,
মারছে ছুড়ে তাল বেতালে
ক্ষমতা যে বেবাক।
জলের তলে যাচ্ছে ডুবে
হচ্ছে গভীর স্রোত,
বর্ষা কালে শাসন বারন
শত্রু মেঘের রোদ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি