শেখ মুজিব কে বুঝতে হলে
একাত্তরে দাঁড়িয়ে যাও,
পাকিস্তানি সেনার মুখে
সংগ্রামী সেই বক্তব্য দাও।
শেখ মুজিবকে বুঝতে হলে
ছয় দফাকে দাবি করো,
পাকিস্তানি সেনার মুখে
দেখি এবার লড়ে পরো।
শেখ মুজিবকে বুঝতে হলে
আগরতলার সে মামলা খাও
নির্বাচনে জেতার পরে
আসন ছেড়ে বেরিয়ে যাও।
শেখ মুজিবকে বুঝতে হলে
সাতেই মার্চের সেই ভাষণ দাও
পাকিস্তানি লোকের হাতে
25 শে মার্চ গ্রেফতার হও।
গোটা তোমার বাঙালি এই
যুদ্ধে করার সেই হুকুম দাও
কয়জন দেখি তোমার কথায়
যুদ্ধ করে সেই বলে দাও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি