যেদিন আমার নিঃশ্বাস থেমে যাবে
মাটির গন্ধে মিশে যাবে আমার স্বপ্নগুলো,
সেদিনও তুমি থাকবে
বাতাসের মতো, চাঁদের মতো,
আমার সমস্ত অন্ধকারের ভেতর
এক বিন্দু আলো হয়ে।
আমি চলে যেতে চাই
একটি শিউলি ফুল হয়ে,
সকালের শিশিরে তোমার আঙুল ছুঁয়ে
পুনর্জন্ম নিতে চাই তোমার কণ্ঠের ছায়ায়।
আমি নদীর স্রোতে মিশে থাকব
যেন তুমি একদিন নদীর ধারে হাঁটতে গিয়ে
আমার ছায়া খুঁজে পাও
পানির মধ্যে, বাতাসের মধ্যে,
মৃত্যুর পরও আমি থাকব
তোমার চারপাশের অনন্ত স্পর্শে।
যেন প্রতিটি জন্মের শেষে
মৃত্যু শুধু দরজা হয়ে থাকে,
তোমার কাছে ফেরার আরেকটা পথ
আরেকটা নাম, আরেকটা জীবন।
- আতিকুর রহমান
- ৩ অক্টোবর ২০২৫।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম