আমার কোনো চাওয়া নেই,
নেই অমরত্বের স্বপ্ন,
এই ক্ষণিক পৃথিবীতে আসি শুধু
তোমায় আত্মসমর্পণের আশায়।
যেন প্রতিটি জন্মই ভেঙে যায়,
আবার গড়ে ওঠে
তোমার কণ্ঠের উচ্চারণে,
তোমার নিঃশ্বাসের ছোঁয়ায়।
সময় আমাকে যতবার মাটির নিচে টেনে নেয়
আমি ততবার তোমার জন্যই ফিরে আসি
অন্য রূপে, অন্য নামে, অন্য দেহে,
তবুও তোমার কণ্ঠ চিনে নিই,
তোমার ঠোঁটের স্পর্শেই খুঁজি মুক্তি।
কতবার মৃত্যুর অন্ধকার ভেঙেছি
শুধু তোমার হাসির জন্য,
কতবার হারিয়েছি নিজেকে
শুধু তোমার বাহুর জন্য।
প্রেম আমার কাছে শাস্ত্র নয়, কেবলই বিদ্রোহ
যেখানে প্রতিটি চুম্বন মানে একেকটি বিপ্লব,
যেখানে প্রতিটি শরীর মানে
মৃত্যুর পরও বেঁচে থাকার অমর প্রতিজ্ঞা।
আমি জানি আবার মরে যাব,
জানি আবার জন্ম নেব
কিন্তু যতবার পৃথিবীতে আসব
শুধু তোমাকেই চাইবো,
শুধু তোমাকেই ভালোবাসবো।
- আতিকুর রহমান
১ অক্টোবর, ২০২৫।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম