ছাড়পত্র
- মিহির চৌধুরী ইমন
আমি চলে যাবো ঠিক'ই
কিন্তু তার আগে সুখের ছাড়পত্র বানিয়ে দিবো
এই পৃথিবীকে আজকের শিশুর জন্য ।
চলে যাওয়ার আগে,
আমি এই ধ্বংসস্তুপ কে -অনন্য দ্বীপে সাজিয়ে দিবো
- তোমরা প্রাণে প্রাণ রেখে জানিয়ে দাও গোটা বিশ্ব'কে এই আমার দৃঢ় অঙ্গীকার ।
ভূমিষ্ঠ হলে শিশুর জন্মসূত্রে মহা প্রলয়ে করে যে চিৎকার -
আমি সেই চিৎকারে স্পষ্ট শুনি মুক্তির ছাড়পত্র,
আগামীর অধিকার হাতে প্রবেশপত্র কে করবে তারে বহিষ্কার ।
এ দেহ থেকে প্রাণ ছাড়ার আগে
এই পৃথিবীকে আমি স্বর্গরাজ্য বানিয়ে দিবো
এ আমার
দৃঢ় প্রতিজ্ঞা - আজকের শিশুর জন্য ।
এই পৃথিবীকে আমি সুখের ছাড়পত্র বানিয়ে মরে যাবো
তারপরও তোমাদের সাথে থাকবে আমার আর্শিবাদ আর সুখের প্রবেশপত্র ।
কবিতা — ছাড়পত্র মিহির চৌধুরী ইমন
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৩৪
লেখক এই প্রকাশে স্থায়ী বা অস্থায়ী মন্তব্য করা বন্ধ রেখেছেন!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মণীন্দ্র গুপ্ত
শুভ জন্মদিন! 🎈