জলের অনাদ্র দুটি চোখ
- মিহির চৌধুরী ইমন
আমি ভারি বর্ষায় মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি
-আমাকে শিখাবে দুঃখের চাষাবাদ ?
আমি; সবুজ ঘাসের মত, বুক পেতে দিয়েছি নীল কুয়াশায় -
কৃষকের জমিতে কান পেতে শুনেছি ; নষ্ট ফসলের নিনাদ।
নিম্ন'মধ্যবিত্ত পরিবারের নীল নিঃশ্বাস নিয়ে
- আমাকে শিখাবে আকাশ বাতাস ?
আমি; বৃক্ষের ছেঁড়ে দেয়া অক্সিজেন নিয়ে, নীল পাহাড়ের -
বুকে কান পেতে শুনেছি ঝর্ণার করুণ ইতিহাস।
পাথরের বুকে পাথর ঘষে আগুন জ্বালানো মানুষের নীল আর্তনাদ
-আমাকে শিখাবে দোয়েল শালিক ?
সময়ের অনলে পোড়া শরীর; জলের অনাদ্র দু'টি চোখ -
"যতবার'ই ডুব দেয় সময়ের নীল সমুদ্রে "
ঠিক ততবার'ই প্রেম হয়ে ভাসে আমার অনাদ্র।
কবিতা — জলের অনাদ্র দুটি চোখ মিহির চৌধুরী ইমন
বুধবার, ২৯ জুলাই ২০২৬
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন