কঠপুতলির সমাজ
- মিহির চৌধুরী ইমন

যে দাঁত রক্ত চেনে, সে শুধু কুকুরের নয়;
কিছু মানুষের হাসিতেও লুকিয়ে থাকে সেই দাঁত।

ভয় হয়—
বড় ভয় হয়।

এখন
করমর্দনের উষ্ণতায়ও নখের আঁচড় টের পাই।

কঠপুতলির সমাজে—
সুতো যার হাতে, মুকুটও তার মাথায়।