পথের সন্ধানে
পথে নেমেছি।
তবু------
পথ আমাকে
পথ দেখায়নি।
পায়ে পড়েছে ফোস্কা;
কড়া পড়েছে হাতে।
তবু----
চলছি আমি, চলার তাগিদে।
ক্লান্ত দু'চোখ মুদে এলেও
বিরাম নেই, চলার।
চলতেই হবে, কারন------
জীবনতো থেমে নেই।
তবু----
পথ চাই ভোলাতে পথ;
থামাতে চাই আমাদের
গতি, ওরা জানে----
ভুল পথে চললেই
অটুট থাকবে
শোষণ এ সমাজের।
হে পথিক,
আর একবার এসো ফিরে
জাগাতে এ জীবন।
যেন আর একটি
দেশলাইয়ের বারুদ
উঠুক জ্বলে।
সব পথহারাদের দেখাক
পথ নতুন ক'রে।
রচনাকাল.....…/// ১৪ সেপ্টেম্বর ১৯৯৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন