নারী দেহ ভোগ্যবস্তু এখন।
নারীকে সহজেই
উদগ্র লালসায়,
পাশবিক আঘাতে
ক্ষতবিক্ষত, রক্তাক্ত করা যায়।
আবার লোকচক্ষুর আড়ালে
নিকষ কালো আঁধারে
পুড়িয়েও ফেলা যায়।
সতীদাহে বাধা আছে,
সমাজ-রাষ্ট্রের!
নারীদাহে?
মিডিয়ার ঝলকানি।
মোমবাতি মিছিল আর
কলম বিপ্লব।
তবু,
নির্ভয়া-মনীষারা আজও
বাঁচার শেষ লড়াইয়ে হারে
হেরেই চলে......।
নয়নাশ্রু আর নয়।
চাই প্রত্যাঘাত।
আধপোড়া মোমবাতিকে
অগ্নি মশালে জ্বালাও।
খোঁপায় গোঁজ গোলাপ কাঁটা,
শাড়ির ভাঁজে আলপিন আর
বুকের মাঝে পাতিক্ষুর।
গোল্লাচ্ছুট খেলিস না আর
তার চেয়ে মা ভাজ মুগুর
নরপশুর চোখে হানতে
হাত হোক তোর বিষনখর।
অবলা আর থাকিসনা মা,
নিজের বলে বাঁচতে শেখ
নিথর দেহ হওয়ার আগেই
সব কটাকেই কর আঘাত
এ ছাড়া আর নাই যে পথ
এবার চাই প্রত্যাঘাত।
রচনাকাল.......০৬/১০/২০২০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন